ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০১:২০:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০১:২০:৫৪ অপরাহ্ন
​ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের

এবার সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫মিনিটের দিকে অফিস করতে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রবেশ করেন তিনি। এসময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তারা। সেখানে কর্মকর্তা–কর্মচারী ও অধীনস্থ দফতর প্রধানদের সাথে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

এর আগে, শনিবার (২১ ফেব্রুয়ারি) ছুটির দিনে প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেদিন নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের আমলে দায়িত্বপালনকারী কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তিনি।

এদিকে, জামায়াতে ইসলামী তাদের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দাওয়াত দিয়েছিলেন। আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হবে এই ইফতার আয়োজন। পরে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, প্রধানমন্ত্রী এই ইফতার মাহফিল থাকার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ