শ্রীলঙ্কা ১৪৮ রান করলেই পাকিস্তানের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০১-০৩-২০২৬ ১২:০৯:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৩-২০২৬ ১২:০৯:৫৪ অপরাহ্ন
সাহিবজাদা ফারহানের রেকর্ড সেঞ্চুরিতে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে ২১২ রান করেছে। এই ম্যাচ জিততেই হবে পাকিস্তানকে। কিন্তু জিতলেই হবে না, নিউজিল্যান্ডকে নেট রানরেটে পেছনে ফেলতে হলে ১৪৭ রান বা তার কাম রানে লঙ্কানদের আটকাতে হবে। মানে শ্রীলঙ্কা ১৪৮ রান করলেই ম্যাচটি জিতলেও বিদায় নেবে পাকিস্তান, আর সমান ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যাবে নিউজিল্যান্ড।
ফারহান ও ফখর জামানের রেকর্ড গড়া জুটিতে বিনা উইকেটে ১৭৬ রান করেছিল। পাকিস্তানের সংগ্রহ আরও বড় হতে পারতো। কিন্তু ৩৪ রানের ব্যবধানে ৮ উইকেট হারায় তারা। বিনা উইকেটে ১৭৬ রান তোলা পাকিস্তান ২১০ রানে ৮ উইকেট হারায়।
টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান পাওয়ার প্লেতে ৬৪ রান তোলে। ১০০ রান হয় দশম ওভার শেষ হওয়ার এক বল আগেই। ফারহান ততক্ষণে হাফ সেঞ্চুরি করে ফেলেছেন। গড়েছেন এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড।
এই জুটিতেই দেড়শ ছোঁয় পাকিস্তান ১৪তম ওভারের শেষ বলে। ৯৪ বল টিকে থাকার পর এই জুটি ভেঙে যায়। চলতি আসরেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গড়া নিউজিল্যান্ডের টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের রেকর্ড ১৭৫ রানের জুটিকে টপকে যান দুজনে।
১৬তম ওভারের পঞ্চম বলে দুষ্মন্ত চামিরা ১৭৬ রানের জুটি ভেঙে দেন ফখরকে ফিরিয়ে। পাকিস্তানের ওপেনার ৪২ বলে ৯ চার ও ৪ ছয়ে ৮৪ রানে আউট হন। বোল্ড হন তিনি। ১৯তম ওভারের প্রথম বলে প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপের এক আসরে দুটি সেঞ্চুরির কীর্তি গড়েন। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি বাবর আজমের। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ফারহান ও ক্রিস গেইলের।
৫৯ বলে ৯ চার ও ৫ ছয়ে ফারহান সেঞ্চুরি করেন। শেষ ওভারের প্রথম বলে ফারহান থামেন। ৬০ বলে ৯ চার ও ৫ ছয়ে ১০০ রানে আউট হন তিনি। জেনিথ লিয়ানাগে তার ক্যাচ নেন, বোলিংয়ে ছিলেন মাদুশাঙ্কা। চলতি আসরে ৬ ইনিংসে ৯৫.৭৫ গড়ে ৩৮৩ রান তার।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স