ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানমন্ত্রীর মতবিনিময়

আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০১:৪৬:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০১:৪৬:২৭ অপরাহ্ন
ধনবাড়ীতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানমন্ত্রীর মতবিনিময় মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন



মোঃ জাকির খান টাঙ্গাইল জেলা স্টাফ রিপোর্টার 

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মন্ত্রী সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন ও সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি বলেন, সরকারি প্রতিটি দপ্তরকে অবশ্যই স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে। সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই কাঙ্ক্ষিত সেবা পায়, সে বিষয়টি নিশ্চিত করা প্রত্যেক কর্মকর্তার নৈতিক দায়িত্ব।

মন্ত্রী আরও বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সেবাপ্রদান প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির কোনো সুযোগ রাখা যাবে না।
একটি আধুনিক ও সুন্দর ধনবাড়ী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি মাদক, দখলবাজি ও টেন্ডারবাজিসহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। এ সময় তিনি বলেন, যেকোনো অপরাধ ও অনিয়মের ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন। সভায় ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি প্রিন্সিপাল এম আজিজুর রহমানসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ধনবাড়ীর সার্বিক উন্নয়নে মন্ত্রীর দেওয়া দিকনির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ