ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​হাদি হত্যার পূর্ণ তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০২:০৯:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০২:০৯:০৮ অপরাহ্ন
​হাদি হত্যার পূর্ণ তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার পূর্ণ তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা আসার পর নতুনভাবে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


বুধবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঢাকার ট্রাফিক সমস্যার সমাধানের চেষ্টা চলছে। ব্যাটারিচালিত রিকশার যে সমস্যা রয়েছে, এটি পর্যায়ক্রমে সমাধান হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আইজিপি মো. আলী হোসেন ফকির ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার প্রমুখ।



নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ