৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৫-০৩-২০২৬ ০১:৩২:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৩-২০২৬ ০১:৩২:১৭ অপরাহ্ন
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরান যুদ্ধ আট সপ্তাহ স্থায়ী হতে পারে। বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ইরানকে পরাজিত করার মতো পর্যাপ্ত সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্রের কাছে আছে।
সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, ‘আপনি বলতেই পারেন যে এই যুদ্ধ চার সপ্তাহ স্থায়ী হতে পারে, কিন্তু এটা ছয় সপ্তাহ (স্থায়ী) হতে পারে, আট সপ্তাহ হতে পারে, এমনকি তিন সপ্তাহ ধরেও চলতে পারে।’
তিনি বলেন, ‘এখন এই মুহূর্তে আমরা এটুকু বলতে পারি যে এই যুদ্ধে আমাদের গতি কেমন হবে, তা আমরা নির্ধারণ করেছি এবং এখন পর্যন্ত সে অনুযায়ী চলছি। শত্রু এখন ভারসাম্যহীন অবস্থায় আছে এবং আমরা তাদের এ অবস্থাতেই রাখব।’
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স