১৭ বছর অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানিয়ে সংখ্যা বাড়ানো হয়েছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-০৩-২০২৬ ০২:০৫:১৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৩-২০২৬ ০২:০৫:১৫ অপরাহ্ন
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ
এবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, গত ১৭ বছর অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানিয়ে সংখ্যা বাড়ানো হয়েছে। এসব মুক্তিযোদ্ধার তালিকা যাচাই–বাছাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা হবে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, দেশের যেসব স্থানে একাত্তরে মুখোমুখি যুদ্ধ হয়েছে, সেসব স্থান সংরক্ষণের কোনো ব্যবস্থা নেয়নি আওয়ামী লীগ। তাই স্থানীয় মানুষ জানেনই না ঠিক কী ঘটেছিল ওইসব এলাকায়। এসব এলাকা চিহ্নিত করে সংরক্ষণের জন্য স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণাও দেন তিনি।
গতকাল বুধবার (৫ মার্চ) রাজধানীর মগবাজার এলাকায় মুক্তিযুদ্ধ কাউন্সিল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানী বাড়ানো এবং তাদের জন্য ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা করছে সরকার। বেগম খালেদা জিয়াই মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে প্রথম মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তৈরি করেছিলেন বলেও উল্লেখ করেন মেজর হাফিজ।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স