ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গড়েয়াকে উপজেলা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৪:০১:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৪:০১:০৩ অপরাহ্ন
গড়েয়াকে উপজেলা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত


রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের গড়েয়া বাজারে

বৃহস্পতিবার (৫ই মার্চ)  একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় স্থানীয় নেতাকর্মীরা বলেন, গড়েয়া এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, আশা-আকাঙ্ক্ষা হলো গড়েয়াকে উপজেলা হিসেবে ঘোষণা করা। জনসংখ্যা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থার দিক থেকে গড়েয়া একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হওয়ায় এখানে উপজেলা প্রতিষ্ঠা সময়ের দাবি। উপজেলা বাস্তবায়ন হলে এলাকার প্রশাসনিক সেবা সহজলভ্য হবে এবং সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও তারা মত প্রকাশ করেন।
স্থানীয় নেতাকর্মীরা আরও বলেন, গড়েয়া বাসীর এই ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি প্রয়োজন।

এ বিষয়ে সরকারের কাছে দাবি জানানো হয়েছে এবং বিষয়টি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, গড়েয়া বাসীর দীর্ঘদিনের এই দাবি শিগগিরই বাস্তবায়িত হবে এবং গড়েয়া একটি পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে স্বীকৃতি পাবে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ