ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ জেলা মহাদেবপুরে উপজেলা জামায়াতের কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত""

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০২:২৭:০১ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০২:২৭:০১ পূর্বাহ্ন
নওগাঁ জেলা মহাদেবপুরে উপজেলা জামায়াতের কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত"" ইফতার মাহফিল
"" নওগাঁর মহাদেবপুর থেকে (ভ্রাম্যমান প্রতিনিধি) মোঃ আকতার হোসেন। ০৬ মার্চ ২০২৬ শুক্রবার বিকেল ৪ টায় বাংলাদেশ জামাতে ইসলামী মহাদেবপুর উপজেলা ও মহাদেবপুর সদর ইউনিয়ন শাখার উদ্যোগে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজিত ইফতার মাহফিল টি জনাব মোঃ আব্দুল আজিজ সুমন নওগাঁ জেলা সুরা সদস্য ও আমির বাংলাদেশ জামাতে ইসলামী মহাদেবপুর উপজেলা শাখা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সহকারী অঞ্চল প্রধান বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী অঞ্চল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা ও মাননীয় সংসদ সদস্য ৪৭ নওগাঁ ২ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ মোঃ মাহফুজুর রহমান, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর এবং অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য ও বায়তুল মাল সেক্রেটারি বাংলাদেশ জামায়েত ইসলামী নওগাঁ জেলা শাখা। এছাড়াও উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ