"নওগাঁয় ছয় বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে যুবক আটক ""
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-০৩-২০২৬ ০২:২৯:০৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৭-০৩-২০২৬ ০২:২৯:০৭ পূর্বাহ্ন
মতিবুল ইসলাম (৩০
"
নওগাঁর ধামুইরহাট থেকে (ভ্রাম্যমান প্রতিনিধি) মোঃ আকতার হোসেন।
নওগাঁর ধামইরহাটে খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে মতিবুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
৬ মার্চ শুক্রবার বিকেলে ধামইরহাট উপজেলা সদর ইউনিয়নের মইশোড় গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটককৃত যুবক ওই গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে মতিবুল ইসলাম খাবারের প্রলোভন দেখিয়ে একই এলাকার ছয় বছর বয়সী শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষন করেন। বাড়িতে ফিরে ওই শিশু তার ফুপুকে বিষয়টি জানায় এবং রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। প্রাথমিকভাবে ধর্ষনের আলামত পাওয়ার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাঃ গাফফার জানান, প্রচুর রক্তক্ষরনের ফলে ধর্ষিতা শিশু আয়েশা সিদ্দিকার অবস্থা আশংকাজনক।
শিশু ধর্ষনের অভিযোগে মতিবুল ইসলাম নামে ওই যুবকে আটক করার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স