ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের ধনবাড়ীতে রাতে কুকুর জবাই করে ছাগলের মাংস বলে বিক্রির অভিযোগ

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০১:৫২:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০১:৫২:০৪ অপরাহ্ন
টাঙ্গাইলের ধনবাড়ীতে রাতে কুকুর জবাই করে ছাগলের মাংস বলে বিক্রির অভিযোগ কুকুর জবাই করে তা ছাগলের মাংস বলে বিক্রি ও খাওয়ানো হচ্ছে।


মোঃ জাকির খান টাঙ্গাইল 

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা এলাকায় চাঞ্চল্যকর এক অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাতের আধারে কুকুর জবাই করে তা ছাগলের মাংস বলে বিক্রি ও খাওয়ানো হচ্ছে।

জানা যায়, ধনবাড়ী মাছ বাজার এলাকায় গোপনে কুকুর জবাই করে সেই মাংস ছাগলের মাংস হিসেবে বিক্রি করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানতে পেরে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

স্থানীয় কয়েকজন জানান, গভীর রাতে বাজারের আশপাশে সন্দেহজনকভাবে পশু জবাই করা হয়। পরে সেই মাংস ছাগলের মাংস বলে বিক্রি করা হচ্ছে বলে তারা সন্দেহ করছেন। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য ঝুঁকির আশঙ্কাও দেখা দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ