ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ হাসপাতাল পরিদর্শন, ১৬ জনের ৮ জন ডাক্তারই অনুপস্থিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৩:২৮:২২ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৩:২৮:২২ অপরাহ্ন
​স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ হাসপাতাল পরিদর্শন, ১৬ জনের ৮ জন ডাক্তারই অনুপস্থিত সরদার সাখাওয়াত হোসেন বকুল


নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার সকাল সাড়ে ৮টায় ডাক্তারদের সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়ার অভিযোগের প্রেক্ষিতে তিনি পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান।


এ সময় হাসপাতালে কর্তব্যরত ২১ জন ডাক্তারের মধ্যে ৫ জন ছুটিতে ছিল। অবশিষ্ট ১৬ জনের মধ্যে ৮ জনের উপস্থিতি দেখতে পান। এর মধ্যে ২ জন ডাক্তার আবার নির্ধারিত সময়ের পরে আসেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সময়মতো ডাক্তাররা আসেন না, আমরা খবর পেয়েছি। এরই প্রেক্ষিতে আজকে সকালে হাসপাতাল পরিদর্শন করে তার সত্যতা পেয়েছি। আমরা আজকে কর্তব্যরত ১৬ জন ডাক্তারের মধ্যে ৮ জনের উপস্থিতি পেয়েছি। যারা উপস্থিত হয়নি, তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ