ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন ।

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ১২:৫২:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ১২:৫২:২৬ অপরাহ্ন
​মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন । আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”



এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি 


আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে।


রবিবার সকালে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।


মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অ.দা.) মোছাঃ নাসিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঞ্জীব মৃধা, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ. জে. এম. সিরাজুম মুনির, জেলা মহিলা দলের সভাপতি সাইয়েদাতুন নেসা নয়নসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ