ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​বরিশালে জ্বালানি তেলের সংকট কাটেনি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০২:৪৭:১০ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০২:৪৭:১০ অপরাহ্ন
​বরিশালে জ্বালানি তেলের সংকট কাটেনি জ্বালানি তেলের



বরিশালের ফিলিং স্টেশনগুলোতে এখনো স্বাভাবিক হয়নি জ্বালানি তেলের সরবরাহ। আজ রোববার (৮ মার্চ) সকাল থেকে ডিপো থেকে তেল সরবরাহ শুরু হলেও অনেক পাম্প এখনও তা হাতে পায়নি বলে জানা গেছে। ফলে নগরীর বেশ কয়েকটি পাম্পে পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না। তবে ডিজেল সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন মালিকপক্ষ।



নগরীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে, তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড়। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি মোটরসাইকেলকে সর্বোচ্চ ২ লিটার করে পেট্রোল অথবা অকটেন দেওয়া হচ্ছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত জ্বালানি না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক গ্রাহক।

বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাওন আহম্মেদ জানান, জ্বালানি তেলের বড় কোনো সংকট এখন পর্যন্ত নেই। মূলত তেলের সংকটের খবর শুনে গ্রাহকরা আতঙ্কিত হয়ে প্রয়োজনের তুলনায়বে শি তেল সংগ্রহ করতে চাচ্ছেন। এই ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কিত হয়ে কেনাকাটার কারণেই মূলত সাময়িক এই সংকটের সৃষ্টি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ