ঢাকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​নারী বিপিএলের ২ দল চূড়ান্ত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৩:৩০:২১ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৩:৩০:২১ অপরাহ্ন
​নারী বিপিএলের ২ দল চূড়ান্ত
প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মাসে তারা নারী বিপিএল আয়োজন নিয়ে চূড়ান্ত ঘোষণা দিয়েছিল। তিন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৪ থেকে ১৪ এপ্রিল এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুটি ভেন্যুতে মেয়েদের বিপিএল হওয়ার কথা থাকলেও নতুন করে বগুড়াকে যুক্ত করা হয়েছে।

প্রথমে বলা হয়েছিল, মিরপুর শের-ই বাংলা এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আসন্ন ফ্র্যাঞ্চাইজি লিগটি। এবার নতুন করে যুক্ত হলো বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, এমনকি বিপিএলের উদ্বোধনী ম্যাচও সেখানে হবে। বিপিএলের খেলা উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সবকিছু ঠিক থাকলে মার্চের ১৪ তারিখ হবে প্লেয়ার্স ড্রাফট।

বিপিএলে তিন ফ্র্যাঞ্চাইজিতে আইকন হিসেবে রাখা হবে জাতীয় দলের তিন ক্রিকেটারকে এবং তারাই নেতৃত্ব দেবেন তিন দলকে। আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা। যেখানে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি। তবে তিন ফ্র্যাঞ্চাইজি হিসেবে কারা থাকছে তা নিয়ে থাকছে দর্শকদের আগ্রহ।


এখন পর্যন্ত নারী বিপিএলের দুটি দলের নাম চূড়ান্ত হয়েছে। চূড়ান্ত দুই দল হলো– রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং পাইরার্স। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ প্রকাশ করেছে রংপুর রাইডার্স।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ