বিশ্বের সব নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মুক্তিজোট
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-০৩-২০২৬ ০৪:৩৩:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৩-২০২৬ ০৪:৩৩:১৭ অপরাহ্ন
আন্তর্জাতিক নারী দিবস
আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ দিবস উপলক্ষে মুক্তিজোটর সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুল বাংলাদেশেসহ বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন জানিয়েছেন।
যৌথ বিবৃতিতে তাঁরা বলেন নারী সমাজের অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের ইতিহাসে এই দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। বিশ্বের মতো বাংলাদেশেও নারীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘদিনের। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাষ্ট্রীয় অব্যবস্থাপনা, রাজনৈতিক সংকট এবং সামাজিক বৈষম্যের কারণে আমাদের দেশে আজও নারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।
দেশে নারী নির্যাতন, ধর্ষণ, কর্মক্ষেত্রে বৈষম্য এবং রাজনৈতিক সহিংসতার শিকার হচ্ছেন অসংখ্য নারী। রাষ্ট্রের দায়িত্বহীনতা এবং বিচারহীনতার সংস্কৃতি এই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে এই অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তাঁরা মনে করে, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত না করলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ, কর্মক্ষেত্রে সমঅধিকার এবং রাজনীতিতে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে রাষ্ট্রকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিবৃতে তারা আরও বলেন—নারীর মুক্তি ও নারীর মর্যাদা ছাড়া কোনো সমাজের উন্নয়ন সম্ভব নয়। তাই নারী অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স