ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে নারী দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ১০:৪১:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ১০:৪১:২৭ অপরাহ্ন
জয়পুরহাটে নারী দিবস অনুষ্ঠিত ন্যায়বিচার,সুরক্ষিত হোক নারী ও কন্যার
মোঃ মিশিকুল মন্ডল জয়পুরহাট প্রতিনিধি ৷৷ আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার,সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৮ মার্চ ) বিকেলে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ - পরিচালক লায়লা নাসরিন জাহান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ - পরিচালক মকসুদুল কবীর, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার চৈতী রায়, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন বানু রুলি,সাধারন সম্পাদক জাহেদা কামাল সহ বিভিন্ন সরকারী - বেসরকারী অফিসের কর্মকর্তা ও নারী নেত্রীরা। এর আগে জয়পুরহাট পৌরসভার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পৌরসভা চত্বর থেকে র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ