ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​খামেনি পুত্র মোজতোবা খামেনি হলেন ইরানের নতুন সুপ্রিম লিডার

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ১২:২৯:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ১২:২৯:৫০ অপরাহ্ন
​খামেনি পুত্র মোজতোবা খামেনি হলেন ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতোবা সুপ্রিম লিডার



ইরানের নতুন সুপ্রিম লিডার (সর্বোচ্চ নেতা) নির্বাচিত হয়েছেন প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি‘র দ্বিতীয় পুত্র মোজতোবা হোসেইনি খামেনি।

ইরান সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (৯ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাতে সোয়া ৩টার দিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয় নতুন সুপ্রিম লিডারের নাম।

দেশটির ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট সুপ্রিম লিডার নির্বাচন করে। সর্বশেষ ভোটাভুটিতে তারা মোজতবা খামেনি‘কে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছেন।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি), সশস্ত্র বাহিনী এবং দেশটির শীর্ষ নেতারা নতুন নেতার প্রতি তাদের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।

এক বিবৃতিতে আইআরজিসি খামেনির প্রতি তাদের ‘একনিষ্ঠ ও আজীবন আনুগত্য’ ঘোষণা করে বলেছে, তারা তার সব আদেশ পালন করতে এবং তা বাস্তবায়নে প্রস্তুত থাকবে।

ইরান পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ নতুন সর্বোচ্চ নেতাকে স্বাগত জানিয়ে বলেন, নতুন সর্বোচ্চ নেতাকে অনুসরণ করা ‌‘ধর্মীয় ও জাতীয় কর্তব্য’।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় স্ত্রী, মেয়েসহ নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই সময় তার সঙ্গে আরও উচ্চপদস্থ অন্যান্য সামরিক কর্মকর্তারাও প্রাণ হারান।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ