ছড়িয়ে পড়ছে ভয়াবহ যুদ্ধ, কাতার-বাহরাইন-সৌদি ও আমিরাতে মুহুর্মুহু হাম
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৯-০৩-২০২৬ ০২:১১:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৩-২০২৬ ০২:১১:৪৪ অপরাহ্ন
আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
উপসাগরীয় দেশ কাতার, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতারে স্থানীয় সময় রোববার রাত ৩টার দিকে বেশ কিছু হামলা হয়। তবে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়েছে। কাতার থেকে আল জাজিরার প্রতিনিধি ভিক্টোরিয়া গ্যাটেনবাই জানান, দোহায় ১২টি বেশি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
কাতার ছাড়াও উপসাগরীয় অন্যান্য দেশেও আক্রমণ হয়েছে। বাহরাইনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সিত্রা এলাকায় ড্রোন হামলায় ৩২ জন আহত হয়েছে।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শায়বাহ তেলক্ষেত্রগুলোকে লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, তারা রাজধানী রিয়াদের উত্তরে দুটি ড্রোন ভূপাতিত করেছে। সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালিয়েছে ইরান। সূত্র: আল জাজিরা
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স