যশোরে প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০৩-২০২৬ ০৩:৫২:০০ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৩-২০২৬ ০৩:৫২:০০ অপরাহ্ন
প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে।
যশোর বিমানবন্দরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে। বিমানে থাকা দুই পাইলট অক্ষত আছেন। সোমবার বেো ১১টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আইএসপিআর ও যশোর বিমান বন্দর সূত্রে জানা গেছে, যশোর মতিউর রহমান বিমানঘাঁটি থেকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সোমবার সকালে নিয়মিত প্রশিক্ষণের জন্য উড্ডয়ন শুরু করে। কিছুক্ষণ পরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ বিমানটি রানওয়েতে জরুরি অবতরণ করে। বিমানটির দুজন বৈমানিক সুস্থ রয়েছেন। বিমানের কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছে আইএসপিআর।
বিমানে যান্ত্রিক ত্রুটির বিষয়টি উদ্ঘাটনের জন্য বিমানবাহিনীর একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে।
বিমান বাহিনীর প্রধান পাইলট প্রশিক্ষণ কেন্দ্র যশোর মতিউর রহমান বিমানঘাঁটি। সর্বশেষ গত বছরের ১৩ মার্চ একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে আছড়ে পড়ে। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও দুই পাইলট অক্ষত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স