ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গড়েয়ায় ৫০টি পরিবারের ময়লা পানির সমস্যা: দ্রুত পয়নিষ্কাশন ব্যবস্থা করার আশ্বাস

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৬:২৬:০২ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৬:২৬:০২ অপরাহ্ন
গড়েয়ায় ৫০টি পরিবারের ময়লা পানির সমস্যা: দ্রুত পয়নিষ্কাশন ব্যবস্থা করার আশ্বাস ময়লা পানি জমে থাকার
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ৷ গড়েয়া এলাকায় প্রায় ৫০টি পরিবার দীর্ঘদিন ধরে ময়লা পানি জমে থাকার কারণে চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছে। ড্রেনের ময়লা পানি ও বিভিন্ন ময়লাযুক্ত পানি জমে থাকায় এলাকার পরিবেশ দূষিত হচ্ছে এবং বাসিন্দাদের চলাচলে মারাত্মক অসুবিধা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে এলাকাবাসীর অভিযোগের পর। ৮ মার্চ সোমবার বিকেলে বিষয়টি নিয়ে উদ্যোগ নেয় গড়েয়া ব্যবসায়িক মালিক সমিতি। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই এলাকার জন্য একটি স্থায়ী পয়নিষ্কাশন ব্যবস্থা করা হবে। গড়েয়া ব্যবসায়িক মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবলু বলেন, “এলাকার মানুষ যেন কষ্টে না থাকে, সে জন্য আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। খুব শিগগিরই এখানে পূর্ণাঙ্গ পয়নিষ্কাশন ব্যবস্থা করা হবে।” এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন রেনুও একই আশ্বাস দেন। তিনি বলেন, এলাকার মানুষের সমস্যার কথা বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। এলাকাবাসী আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই আশ্বাস দ্রুত বাস্তবায়ন হবে এবং দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে তারা মুক্তি পাবেন। রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ০১৭৪০৮৬১০৮০

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ