ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় রাসেল গার্মেন্টসে শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক বাদশাহ দেওয়ান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০২:০৬:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০২:০৬:৩০ অপরাহ্ন
ভালুকায় রাসেল গার্মেন্টসে শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক বাদশাহ দেওয়ান ক্রাইম রিপোর্ট” উপর হামলার

ময়মনসিংহ জেলা প্রতিনিধি  মকবুল হোসেন,


ময়মনসিংহের ভালুকায় অবস্থিত রাসেল গার্মেন্টস কারখানায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে “ক্রাইম রিপোর্ট” অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকের উপর হামলার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিককে মারধর, মোবাইল ফোন ভাঙচুর এবং তার গলায় ঝোলানো প্রেস কার্ড ছিঁড়ে ফেলার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে গার্মেন্টসের সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, ক্রাইম রিপোর্ট অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মোঃ বাদশাহ দেওয়ান  ৯ মার্চ ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে ভালুকা উপজেলার কাঠালী এলাকায় অবস্থিত রাসেল গার্মেন্টস-এ যান। সেখানে শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলন করছিলেন। আন্দোলনের খবর সংগ্রহ ও ছবি ধারণ করার সময় গার্মেন্টসের ভেতর থেকে কয়েকজন ব্যক্তি তাকে ডেকে গার্মেন্টসের ভিতরে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে শারীরিকভাবে নির্যাতন চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ওই সময় অভিযুক্তরা সাংবাদিককে মারধর করে গুরুতরভাবে আহত করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলে ও মেমোরি কার্ডটি নিয়ে নেয়। শুধু তাই নয়, তার গলায় ঝুলানো প্রেস কার্ড টেনে ছিঁড়ে ফেলা হয়, যা সংবাদকর্মীদের পেশাগত মর্যাদার উপর সরাসরি আঘাত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় সাংবাদিক বাদশাহ দেওয়ান শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন এবং পরে তিনি ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে তিনি ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল এ ঘটনাকে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর সরাসরি হামলা হিসেবে আখ্যা দিয়েছেন। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সাংবাদিক মহলের মতে, শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিকের উপর এ ধরনের হামলা শুধু ব্যক্তি নয়, গণমাধ্যমের স্বাধীনতার উপরও বড় আঘাত।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে গ্রহণ করা হয়েছে এবং তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ