ঢাকা থেকে ১১ দিনে ৩৬৭ ফ্লাইট বাতিল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-০৩-২০২৬ ০২:৫১:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৩-২০২৬ ০২:৫১:৪৭ অপরাহ্ন
এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ৩৬৭টি ফ্লাইট বাতিল হলো।
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে একের পর এক বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট বাতিল হচ্ছে। মঙ্গলবারও (১০ মার্চ) ৩২টি ফ্লাইট বাতিল করেছে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ৩৬৭টি ফ্লাইট বাতিল হলো।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ জানান, মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। বর্তমানেও তা বন্ধ রয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে ঢাকা থেকে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হয়েছে এবং হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য মতে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল করা হয়। ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং আজ ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স