ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম, আজই কার্যকর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৩:০২:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৩:০২:২৮ অপরাহ্ন
​দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম, আজই কার্যকর স্বর্ণের দাম, আজই কার্যকর


আন্তর্জাতিক বাজারে তেজাবী সোনা ও রুপার মূল্য বাড়ার প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। ফলে নতুন করে স্বর্ণ ও রুপার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক করা প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৩ টাকা, যা মঙ্গলবার সকাল থেকেই কার্যকর হয়েছে।


বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং–এর জরুরি সভায় নতুন দর নির্ধারণ করা হয়।

নতুন মূল্য অনুযায়ী— ২১ ক্যারেট স্বর্ণের ভরি: ২ লাখ ৫৬ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ভরি: ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি: ১ লাখ ৭৯ হাজার ৫১৯ টাকা


স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী— ২২ ক্যারেট রুপা: ভরি ৬ হাজার ৫৩১ টাকা, 
২১ ক্যারেট রুপা: ভরি ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেট রুপা: ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, সনাতন পদ্ধতির রুপা: ভরি ৪ হাজার ২৪ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। পাশাপাশি ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।
 

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ