ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০৩-২০২৬ ১১:৫৭:২৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ১১-০৩-২০২৬ ১১:৫৭:২৩ পূর্বাহ্ন
ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক/ফাইল ছবি


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনের জামায়াত জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

এ আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ।



হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মামুনুল হকের আইনজীবী এই আবেদন করেন।

বুধবার (১১ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।


ভোট গণনায় অনিয়মের অভিযোগ নিয়ে গভীর রাতে ইসিতে মামুনুল হক
হাড্ডাহাড্ডি লড়াই শেষে ববি হাজ্জাজের কাছে মামুনুল হকের পরাজয়

এর আগে ২৫ জনের বেশি প্রার্থী হাইকোর্টে ভোটের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওইসব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন। 

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ