ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে চার লক্ষ টাকার ১২৯৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ১২:০৫:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৩-২০২৬ ১২:০৫:৩৩ অপরাহ্ন
যাত্রাবাড়ীতে চার লক্ষ টাকার ১২৯৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।


বিশেষ প্রতিনিধি (ক্রাইম) সুমন শাহ্ :


মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গতকাল ১০/০৩/২০২৬ তারিখ রাত অনুমান ২১.০৫ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ১০/০৩/২০২৬ তারিখ রাত অনুমান ২২.০০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানার পাড়াডগাইর এলাকা হতে ১২৯৫ (বারো শত পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট, ০২ টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৩৯০০/- (উনচল্লিশত) টাকা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

উদ্ধারকৃত ইয়াবার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৩,৮৮,৫০০/- (তিন লক্ষ আটাশি হাজার পাঁচ শত) টাকা প্রায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম দুস মোহাম্মদ (৪৮), পিতা- রাজ্জাক আলী, সাং-রঙ্গী খালি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। 

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি কক্সবাজারের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ