ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মাঠে হাজির ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৩:০৭:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৩:০৭:২৭ অপরাহ্ন
​বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মাঠে হাজির ক্রীড়া প্রতিমন্ত্রী

দীর্ঘ বিরতির পর আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ‍টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ২টা ১৫ মিনিটে।

আর এই ম্যাচ মাঠে বসে দেখতে টসের আগেই উপস্থিত হয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। বর্তমানে বিসিবির প্রেসিডেন্টস বক্সে উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রী মাঠে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ