ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​বাংলাদেশের খেলা দেখতে মাঠে গেলেন জাইমা রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৩:৪৫:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৩:৪৫:৫০ অপরাহ্ন
​বাংলাদেশের খেলা দেখতে মাঠে গেলেন জাইমা রহমান জাইমা রহমান

লম্বা এক বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল বাংলাদেশ। আজ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে মাঠে নেমেছে টাইগাররা। আর নতুন সরকারের আমলে দেশের মাটিতে জাতীয় দলের প্রথম এই ম্যাচটি দেখতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে বিএনপি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আজই প্রথমবারের মতো মাঠে নামল বাংলাদেশ ক্রিকেট দল। দুপুর নাগাদ ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত হন জাইমা রহমান। মাঠে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সিরিজের প্রথম ওয়ানডেতে আজ টস ভাগ্য সহায় হয়েছে স্বাগতিকদের। টস জিতে সফরকারী পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। এই ম্যাচের একাদশে সুযোগ পেয়েছেন ওয়ানডে দলে ফেরা উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস ও আফিফ হোসেন। 


ওয়ানডে ফরম্যাটে অতীত পরিসংখ্যান অবশ্য সফরকারীদের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ৩৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে টাইগারদের জয় মাত্র ৫টিতে, আর বাকি ৩৪টি ম্যাচেই জয়ের হাসি হেসেছে পাকিস্তান।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ