ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​চেষ্টা করেছি গল্পের আবেগটা তুলে ধরতে : পারসা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১১:১৬:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-০৩-২০২৬ ১১:১৬:৪৫ পূর্বাহ্ন
​চেষ্টা করেছি গল্পের আবেগটা তুলে ধরতে : পারসা

একটি মৃত, শূন্য হয়ে যাওয়া সম্পর্কে আটকে থাকার গল্পে নির্মিত ওয়েবফিল্ম ‘একসাথে আলাদা’ নিয়ে ঈদে দর্শকদের সামনে আসছেন পারসা ইভানা। রেজাউর রহমান পরিচালিত এ ওয়েবফিল্মের ট্রেইলারে চ্যালেঞ্জিং চরিত্রে দেখা গেছে ইভানাকে। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও ইভানা। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেককেই।

গল্পের নায়ক-নায়িকা ফারহান ও আমিরা তাদের জীবনের বাস্তবতায় বুঝতে পারে না যে কী করবে। সুখ তাদের কাছে যেন অধরা। তারা যে পাশে দাঁড়িয়ে আছে, সুখ তার বিপরীতে। ফারহান-আমিরার মানসিক দ্বন্দ্ব আর সেইসঙ্গে পরিবার ও সমাজের চাপ—সব মিলিয়ে চলতে থাকে গল্প। ইভানা বলেন, ‘চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং এবং নতুন ধরনের। এটি রোমান্টিক কমেডি হলেও এর মধ্যে অনেক সূক্ষ্ম অনুভূতির জায়গা আছে। ট্রেইলারে সেই আবহের একটা ঝলক দেখা যাবে। ইয়াসের সঙ্গে কাজ করেও খুব ভালো লেগেছে। দুজনই চেষ্টা করেছি গল্পের আবেগটা ঠিকভাবে তুলে ধরতে।’

পরিচালক রেজাউর রহমান আগে সমসাময়িক গল্পের জন্য বেশ প্রশংসা কুড়িয়েছেন। তিনি বলেন, ‘এই গল্পটা মূলত আজকের সময়ের সম্পর্কগুলোকে ঘিরেই। ভালোবাসা আছে, কিন্তু একই সঙ্গে ব্যক্তিগত স্বাধীনতা, কাজের চাপ—সব মিলিয়ে সম্পর্কের সমীকরণ বদলে যাচ্ছে। ট্রেইলারের মাধ্যমে আমরা সেই গল্পের একটা আভাস দিতে চেয়েছি। ইয়াস আর পারসা দুজনই দারুণ অভিনয় করেছেন। আশা করছি, পুরো ফিল্মটা দেখে দর্শক আনন্দ পাবে।’

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ