ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​এসি চালানো শিখতে সরকারি ৮ কর্মকর্তা যাচ্ছেন যুক্তরাষ্ট্র

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১২:৩৫:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৩-২০২৬ ১২:৩৫:৪৩ অপরাহ্ন
​এসি চালানো শিখতে সরকারি ৮ কর্মকর্তা যাচ্ছেন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের ৮ কর্মকর্তা



সরকারি টাকায় কেনা বালিশের দাম অস্বাভাবিকভাবে বেশি দেখিয়ে বাংলাদেশে আলোচনার জন্ম দিয়েছিল রূপপুর কেলেঙ্কারি। এবার সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের ৮ কর্মকর্তা। যেন দেখা যাচ্ছে সেই একই ধরনের ঘটনা। আগামী ১৫ মার্চ তাদের যুক্তরাষ্ট্র যাওয়ার তারিখ চূড়ান্ত হয়েছে।

এর আগে একাধিকবার যাওয়ার তারিখ করা হলেও পরে তা পরিবর্তন করা হয়। এছাড়া দেশের রংপুর বিভাগসহ বিভিন্ন জেলা দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী সাথে ফোনে যোগাযোগ করা তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষণ নেওয়া প্রকৌশলীদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সরকারি কোনো খরচে যাচ্চে না। যুক্তরাষ্ট্র এর ব্যবসা প্রতিষ্ঠান ডানহাম-বুশ খরছে ৮ কর্মকর্তা যাচ্ছেন


জানা গেছে, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা। তাদের মধ্যে প্রকল্পটির প্রকল্প পরিচালকও রয়েছেন।আটজনের সরকারি সফরের অফিসিয়াল প্রোগ্রামের নাম হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (এইচভিএসি) সিস্টেম ট্রেনিং।

আগামী ১৫ মার্চ তাদের যুক্তরাষ্ট্র যাওয়ার তারিখ চূড়ান্ত হয়েছে। এর আগে একাধিকবার যাওয়ার তারিখ করা হলেও পরে তা পরিবর্তন করা হয়। ২০১৯ সালে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্প হাতে নেয় সরকার। এই প্রকল্পের হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (এইচভিএসি) সিস্টেম ট্রেনিং প্রোগ্রামের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন আট সরকারি কর্মকর্তা।

তবে তাদের খরচ বহন করবে যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবসা প্রতিষ্ঠান ডানহাম-বুশ। যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ছাড়পত্র নেওয়া কর্মকতারা হলেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) কাজী

মো. ফিরোজ হোসেন, প্রকল্পের পরিচালক ড. মো. তৌফিক হাসান ফিরোজ, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মো. আশরাফুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি মো. নাজমুল আলম, নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ, নির্বাহী স্থপতি সিদ্দিকা নাসরিন সুলতানা এবং উপবিভাগীয় প্রকৌশলী রিসালাত বারি।

গণপূর্ত অধিপ্তরের নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ সাংবাদিকদের বলেন, নির্মাণ প্রক্রিয়া শেষে অর্জিত জ্ঞান প্রয়োগ করা হবে। এ ক্ষেত্রে আমরাই তো এইচভিএসি রক্ষণাবেক্ষণে থাকব। তাই প্রশিক্ষণে যাওয়া হচ্ছে।





নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ