ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​ইরান যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০১:০৫:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০১:০৫:৩৬ অপরাহ্ন
​ইরান যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসন



যুদ্ধ শুরুর মাত্র ছয় দিনের মধ্যেই বিপুল অঙ্কের অর্থ ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই স্বল্প সময়ের মধ্যেই যুদ্ধ পরিচালনায় খরচ হয়েছে ১১.৩ বিলিয়ন ডলারেরও বেশি।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রথম ছয় দিনের ব্যয়ের এই প্রাথমিক হিসাব পেন্টাগনের কর্মকর্তারা নির্ধারণ করেছেন। আইনপ্রণেতাদের সঙ্গে গত মঙ্গলবারের এক রুদ্ধদ্বার বৈঠকে সামরিক কর্মকর্তারা এ তথ্য তুলে ধরেন


নাম প্রকাশ না করা সূত্রের বরাতে দ্য নিউইয়র্ক টাইমস এবং এনবিসি নিউজ জানিয়েছে, বৈঠকে আইনপ্রণেতাদের কাছে যুদ্ধ পরিচালনার বিভিন্ন খাতের ব্যয়ের সারসংক্ষেপ তুলে ধরা হয়। সেখানে জানানো হয়, প্রথম ছয় দিনেই ব্যয় ১১.৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, এই হিসাবের মধ্যে যুদ্ধ শুরুর আগে সামরিক সরঞ্জাম, যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং অতিরিক্ত সেনা মোতায়েনের মতো প্রস্তুতিমূলক খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে সামগ্রিকভাবে যুদ্ধের প্রকৃত ব্যয় এই অঙ্কের চেয়ে অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।



নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ