ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদ কমিটির অনিয়ম অব্যবস্থাপনা ও দুর্নীতি, হাজারো মুসল্লী বিপাকে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৬:৪৯:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৬:৪৯:৪৪ অপরাহ্ন
মসজিদ কমিটির অনিয়ম  অব্যবস্থাপনা ও দুর্নীতি, হাজারো মুসল্লী বিপাকে রাইগাঁ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ
"""" নওগাঁর মহাদেবপুরের রাইগাঁ বাজার থেকে (ভ্রাম্যমাণ প্রতিনিধি) নওগাঁ জেলার সবচেয়ে বড় ও নামকরা হাট মহাদেবপুরের মাতাজি হাট। যা কাগজে-কলমে রাইগাঁ বাজার নামে পরিচিত। সেই রাইগাঁ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির নানান অনিয়ম অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ে চলছে জল্পনা কল্পনা। উক্ত মসজিদে সরজমিনে গিয়ে জানা যায়, বর্তমান ক্ষমতাসীন মসজিদ কমিটি প্রতিনিয়ত মসজিদের নাম করে মুসল্লিগণ, বিভিন্ন ছোট বড় ব্যবসায়ী, চাকরিজীবী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের নিকট অনুদান ও নগদ অর্থ গ্রহণ করে আসছে। অথচ মসজিদের নাম মাত্র উন্নয়ন উপলব্ধি করতে পারছেন না মুসল্লীগণ। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু মুসল্লী জানান যে, মসজিদের দ্বিতীয় তলায় কয়েক লক্ষ টাকায় চার-পাঁচটি এয়ার কন্ডিশন (এসি) ক্রয় করা হয়েছে প্রায় ১৮ মাস হল। অথচ সেই এসি গুলোতে আজ অবধি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় নি । আদেও ক্রয় কৃত এসি গুলি সচল না অচল তা সকলেরই অজানা। বিশেষ করে শুক্রবার জুম্মার নামাজের সময় দ্বিতীয় তলায় মুসল্লিদের সংখ্যা বেড়ে যাওয়ার দরুন গরমে অস্বস্তি বোধ করেন সকলেই। লক্ষ লক্ষ টাকার এসি গুলি বেকার পরে থেকে নষ্ট হতে চলেছে। এরই মধ্যে নিচ তলার একটি এসি অকেজো হওয়ার কারণে দ্বিতীয় তলার এসি নিচ তলায় সংযোজন করা হয়েছে। মসজিদের ইমাম সাহেব জুম্মার নামাজে সালাম ফিরানোর পর মোনাজাত না করেই প্রতিনিয়ত দান করার ঘোষণা দিয়ে থাকেন। ইমাম সাহেব ঘোষণা করেন গত সপ্তাহের মসজিদের কৌটার টাকার আয় ও ব্যায়ের পরিমাণ। কিন্তু কি বাবদে ব্যায় করা হল সেটা তিনি জানিয়ে দেন না। এই বিষয় নিয়েও মুসল্লিদের মনে প্রতিনিয়ত ক্ষোভ সৃষ্টি হচ্ছে। কেউ কেউ বলছেন প্রতি সপ্তাহেই জুম্মার দিনে হাজার হাজার টাকা আয় ব্যায়ের হিসাব হচ্ছে অথচ ১৮ মাস যাবত লক্ষ লক্ষ টাকার কেনা এসি গুলি চালু করা হয় না কেন? মসজিদের আয়ের টাকা গুলি যায় কোথায়? এ ব্যাপারে হাজারো মুসল্লিদের মনে ক্ষোভ বিরাজ করছে। অনেক মুসল্লী জানিয়েছেন, মসজিদের আয়ের খাত খুব ভালো হওয়ার জন্য জুম্মার নামাজ বাদ দিয়ে মারামারি ও বল প্রয়োগ করে বিগত মসজিদ কমিটিকে জোর করে সড়িয়ে দিয়ে নতুন করে কমিটি গঠন করা হয়েছে। আমরা এর সুস্পষ্ট তদন্ত ও প্রতিকার চাই এবং এই গরমের শুরুতেই লক্ষ লক্ষ টাকায় ক্রয়-কৃত এসি গুলো সচল করে মুসল্লি গণকে তীব্র গরমের হাত থেকে বাঁচিয়ে শান্তিতে মহান আল্লাহ পাকের ইবাদত করার সুযোগ দিতে হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন উপজেলা প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন রাইগাঁ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের হাজারো মুসল্লী#

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ