ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​২৩ থেকে ২৫ মার্চ স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ১১:১৮:০৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ১১:১৮:০৮ পূর্বাহ্ন
​২৩ থেকে ২৫ মার্চ স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা সাভারে জাতীয় স্মৃতিসৌধ


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

গতকাল (শুক্রবার) এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ২৬ মার্চ প্রত্যুষে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ