ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ওমরাহ পালনে গেলেন মামুনুল হক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ১২:৫১:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ১২:৫১:৪৯ অপরাহ্ন
পবিত্র ওমরাহ পালনে গেলেন মামুনুল হক মামুনুল হক



বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক পবিত্র ওমরাহ্ পালন করতে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। শনিবার ভোরে একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।


সফরকালে তিনি পবিত্র মক্কায় ওমরাহ আদায় করবেন এবং মদিনায় অবস্থান করে মহানবীর (সা.)-এর রওজা জিয়ারত করবেন । এ সময় তিনি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা তাদের আমিরের এই পবিত্র সফরের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেছেন এবং তিনি যেন নিরাপদে দেশে প্রত্যাবর্তন করতে পারেন, সে জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ