ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ১১:২০:২২ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ১১:২০:২২ পূর্বাহ্ন
​নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

নারী ক্রিকেটারদের জন্য নতুন করে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 'বিসিবি উইমেন্স কাপ' নামে আগামী ৫ মে থেকে ১৪ মে পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এতে অংশ নেবেন সর্বশেষ ঢাকা উইমেন্স ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে খেলা ক্রিকেটাররা।

টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেবে। এর ফলে ১১২ জন ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। অংশগ্রহণকারী সব খেলোয়াড় পুরো টুর্নামেন্টের জন্য ২৫ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন। এ ছাড়া চ্যাম্পিয়ন দল, প্লেয়ার অব দ্য ম্যাচসহ বিভিন্ন ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য পুরস্কার দেওয়া হবে।

এ দিকে চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো মাঠে গড়ানোর কথা ছিল নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে সেটা পিছিয়ে গেছে।

নতুন সূচি অনুযায়ী ১০ জুলাই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে হবে নারী বিপিএলের প্রথম ম্যাচ।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ