ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসন ঘিরে পটুয়াখালীতে বিএনপি নেএীদের তৎপর তা।।মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাপ তুঙ্গে।

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৩:৫৮:১২ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৩:৫৮:১২ অপরাহ্ন
সংরক্ষিত নারী আসন ঘিরে পটুয়াখালীতে  বিএনপি নেএীদের তৎপর তা।।মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাপ তুঙ্গে।

।  নিজস্ব প্রতিবেদক।। এয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে পটুয়াখালী তে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।আসন্ন জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে জেলা থেকে অন্তত: ৮ জন নেএী সক্রিয়ভাবে মাঠে দৌড়ঝাপ শুরু করেছেন

।পটুয়াখালী জেলা সদরসহ সর্বএই এখন আলোচনা সংরক্ষিত নারী আসনে কে এমপি হচ্ছেন।  এদের মধ্যে কেউ কেউ দীর্ঘ দিন যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং দলীয় বিভিন্ন দায়িত্ব পালন করে স্হানীয় রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরী করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন প্রত্যাশীরা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে নিজেদের জীবন বৃওান্ত(সিভি) পাঠিয়েছেন

। সামাজিক যোগা যোগ  মাধ্যমে, দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও যোগাযোগের  চেষ্টা করছেন বলেও জানা গেছে।  সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য  মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপিকা লায়লা ইয়াসমিন। অধ্যাপিকা লায়লা ইয়াসমিন নের এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রয়েছে। ১৯৮৪ সালে তিনি ছাএদলে যোগদান করেন।  ১৯৮৭ সালে পাকসু'র (পটুয়াখালী সরকারী বিশ্ববিদ্যালয়  কলেজ ছাএ সংসদ) নির্বাচনে বিপুল ভোটে ছাএী মিলনায়তন সম্পাদক নির্বাচিত হন

। ১৯৯৩ সালে পটুয়াখালী জেলা জাতীয় লতাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা নির্বাচিত হন।১৯৯৯ সালে জাতীয়তাবাদী মহিলা দল পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক ও ২০০০ সালে সভাপতি নির্বাচিত হন। ২০০৩ সালে তিনি একই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।অধ্যাপিকা লায়লা ইয়াসমিন  ২০০৭ সালে পটুয়াখালী জেলা বিএনপি 'র যুগ্ম আহবায়ক ও ২০১২ সালে সহ-সভাপতি নির্বাচিত হন। তিনি২০০০- ২০০৫ সাল পর্যন্ত জাতীয় মহিলা সংস্থা পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও বিএসডিও সংগঠনের নির্বাহী পরিচালক ছিলেন। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার বিরোধী আন্দোলনে তিনি সক্রিয়ভাবে মাঠে ছিলেন। এছাড়া স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলকে সু সংগঠিত করতে তার অনন্য ভূমিকা  লক্ষ্য করা যায়

।   এছাড়া মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন,বাউফল  উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য সালমা আলম লিলি, পটুয়াখালী  জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু অধিকার ফোরামের জেলা সভানেত্রী জেসমিন জাফর,পটুয়াখালী  জেলা জাতীয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি  আনোয়ারা বেগম,কলাগাছিয়া এস.এম. সেকান্দার আলী  চৌধুরী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত  অধ্যক্ষ ফেরদৌসী বেগম মিলি,পটুয়াখালী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফারজানা ইয়াসমিন রুমা,পটুয়াখালী জেলা মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সীমা,পটুয়াখালী জেলা বিএনপি'র সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের সদস্য নাজমুন নাহার নাজু।    মনোনয়ন  প্রত্যাশী মনোনয়ন প্রত্যাশী নেত্রীরা জানিয়েছেন, দলের শীর্ষ নেতৃত্বের আস্হা অর্জন করে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে এলাকার উন্নয়ন, নারী নেতৃত্বের বিকাশ এবং দলকে আরো শক্তিশালী করতে তারা কাজ করবেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ