পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০৩-২০২৬ ১২:১১:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৩-২০২৬ ১২:১১:৫৫ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এক শুভেচ্ছাবার্তায় তিনি লাইলাতুল কদরের তাৎপর্য তুলে ধরে সবাইকে বেশি বেশি ইবাদত–বন্দেগিতে মনোনিবেশ করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, লাইলাতুল কদর মহিমামণ্ডিত ও বরকতময় এক রাত। পবিত্র কুরআনুল কারিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এ রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।
তিনি বলেন, এই রাতে ইবাদত–বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে। প্রধানমন্ত্রী সবাইকে এই রাতের তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত–বন্দেগি করা এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
তিনি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করে বলেন, পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত যেন সবার ওপর বর্ষিত হয় এবং দেশ ও জাতি অগ্রগতি, শান্তি, সম্প্রীতি ও কল্যাণের পথে এগিয়ে যায়। শুভেচ্ছাবার্তার শেষে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, পবিত্র লাইলাতুল কদরের মহিমা সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনবে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স