ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​শিকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে : পুতুল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৩:৫৮:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৩:৫৮:১৩ অপরাহ্ন
​শিকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে : পুতুল প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।


যারা শিকড় ভুলে যায়, তাদের শিকড় উপড়ে ফেলতে বারবার ৫ আগস্ট ফিরে আসে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। সোমবার (১৬ মার্চ) দুপুরে পাবনার হেমায়েতপুরের মন্ডলপাড়ার পদ্মকোল খনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

ফারজানা শারমিন পুতুল বলেন, ‘যারা বলেন, আমরা কেন মাঠে-ঘাটে গিয়ে খাল খনন করছি? তাদের বলতে চাই, আমাদের শিকড় ভুল গেলে চলবে না। আমরা যারা শিকড় ভুলে যাই, তাদের শিকড় উপড়ে ফেলতে ওই ৫ আগস্ট বারবার ফিরে আসে।

তিনি বলেন, ‘উন্নয়নের জন্য আমাদের সদিচ্ছাই যথেষ্ট। আমাদের চেয়েছি বলেই ফ্যামিলি কার্ডের মতো একটি বড় প্রকল্প সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই হাতে নিতে পেরেছি। আমরা চেয়েছি বলেই প্রথম ক্যাবিনেট মিটিংয়ে ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করতে পেরেছি।’


সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, দেশব্যাপী নদী-নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে মন্ডলপাড়া থেকে নাজিরপুর পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন করা হবে।


এই অঞ্চলের জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমে এই খালের পানি ব্যবহার, প্রাকৃতিকভাবে মৎস্য উৎপাদনসহ নানা কারণে খালটি খনন করা হচ্ছে।
জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ