ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলের ধনবাড়ীর নল্যিয় সড়ক দূর্ঘনায় নিহত ..৩

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৮:১৪:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৮:১৪:৪৬ অপরাহ্ন
টাঙ্গাইলের ধনবাড়ীর নল্যিয় সড়ক দূর্ঘনায় নিহত ..৩ বাস ও সিএনজি চালিত
মোঃ জাকির খান টাঙ্গাইল জেলা স্টাফ রিপোর্টার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নল্যা নামক স্থানে বাস ও সিএনজি চালিত অটো রিক্সার চাপায় ৩ জন নি*-হত হয়েছে। নিহতরা হলেন ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের সেনবাড়ী গ্রামের মৃত মুহাম্মদ আলী ছেলে আলী আকবর হোসেন (৫০), জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাঙ্গালী পাড়া গ্রামের মৃত তোরাপ আলী ছেলে মোঃ উমর ফারুক (৪৫) ও একই উপজেলার বাউসী পপুলার নিবাসী মোঃ খোকন মিয়া (৪২)। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে  একটি যাত্রীবাহী বাস রাজিব টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার নল্যা নামক স্থানে পৌঁছিলে বিপরীত দিক জামালপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সাকে চাপা দিলে এই দূর্ঘনা ঘটে। দূর্ঘটনায় সিএনজি চালিত অটোরিক্সাকে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মারা যান। এ ব্যাপারে "গণমাধ্যম কর্মী কে" ধনবাড়ী থানার এস আই বজলুর রহমান জানান, খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে দূর্ঘটনাকবলিতদের উদ্ধার করে দ্রুত ধনবাড়ী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করে। পরে আমরা নিহতদের স্বজনদের সাথে যোগাযোগ করি এবং স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে ...

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ