ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ১২:২৩:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ১২:২৩:৪৮ অপরাহ্ন
ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম



সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদ যাত্রায় বাড়তি ভাড়ার অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও ২০ থেকে ৩০ টাকা কম নিচ্ছে।


বুধবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর গাবতলীতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এখন পর্যন্ত শৃঙ্খলার সঙ্গে ঢাকার বাইরে যেতে পারছেন যাত্রীরা। বাসগুলো যথা সময় ছেড়ে যাচ্ছে, কোনো যাত্রীকে হয়রানি করা হচ্ছে না।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, দূরপাল্লার সব গাড়িতে পর্যাপ্ত জ্বালানি তেল দেওয়া হচ্ছে। যমুনা সেতু দিয়ে স্বাভাবিকের চেয়ে গতকাল মঙ্গলবার ৩২ হাজার গাড়ি বেশি চলাচল করছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ