ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​যেখানে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ১২:৫৪:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ১২:৫৪:০৯ অপরাহ্ন
​যেখানে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান।



সবকিছু ঠিক থাকলে ঈদের পর প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় উঠবেন। তবে এর আগে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের রাষ্ট্রীয় অনুষ্ঠানটি তিনি যমুনায়ই করবেন। গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, বড় ধরনের কোনো সংস্কার নয়, চলছে মূলত রুটিন কাজ।


আগস্টের অভ্যুত্থানের সময় গণমানুষ গণভবনের নিয়ন্ত্রণ নিয়েছিল। পরে জুলাইয়ে গণভবন স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলা হয়, ফলে প্রধানমন্ত্রীর থাকার সুযোগ সেখানে আর নেই। এর আগে দীর্ঘ সময় গণভবন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হতো।

অন্তর্বর্তী সরকারের সময় নতুন প্রধানমন্ত্রীর জন্য জাতীয় সংসদ ভবন ও আগারগাঁও এলাকায় বাসভবন দেখা হয়েছিল, তবে সময়ের সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। তাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই সরকার প্রধানের বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছে।


বর্তমানে প্রধানমন্ত্রী গুলশান থেকে দীর্ঘ পথ এবং যানজট পেরিয়ে সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়মিত অফিস করছেন। যমুনা থেকে কার্যালয় ও সচিবালয়ের দূরত্ব প্রায় সমান। ৩০ হেয়ার রোডে অবস্থিত যমুনার আয়তন প্রায় ৮ একর, যার মধ্যে ভেতরের অংশ ৫.২ একর, বাইরের অংশ ২.৮ একর। অফিসসহ ভবনের মোট আয়তন ৩৫ হাজার স্কয়ার ফিট।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী জানিয়েছেন, ভেতরের কাজগুলো মূলত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ। এর সঙ্গে কিছু ছোটোখাটো সংস্কার যেমন হাইজিনিক ওয়াশ, রং মেইন এবং সিলিংয়ের পুরনো অংশ ঠিক করার কাজ চলছে। তবে বড় ধরনের সংস্কার বা পরিবর্তনের প্রয়োজন নেই। রুটিন কাজ শেষ করতে দুই সপ্তাহের বেশি সময় লাগবে না।

এদিকে, সরকার প্রধান ইতিমধ্যেই যমুনায় দুটি ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছেন, যেখানে দেশি ও বিদেশি কয়েকশ অতিথি উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ