জ্যোতির্বিজ্ঞান বা হিজরী ক্যালেন্ডার অনুযায়ী রোজা-ঈদ পালন করা ইসলামে বৈধ নয়।
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০৩-২০২৬ ০২:৪৯:১১ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৩-২০২৬ ০২:৪৯:১১ অপরাহ্ন
জ্যোতি বিজ্ঞান বা হিজরী ক্যালেন্ডার
মো মামুন শাহরিয়ার :
আজ ১৯ শে মার্চ ২০২৬ বৃহস্পতিবার সর্বস্তরের মুসলমানকে সতর্ক করার লক্ষ্যে— এক জরুরী আলোচনা সভা আজিমপুর ছাপরা মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বর্তমানে এক নতুন ফেতনার সৃষ্টি হয়েছে যা জ্যোতি বিজ্ঞান বা হিজরী ক্যালেন্ডার অনুযায়ী রোজা ও ঈদ পালন সম্পর্কিত। দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের আমির মুফতি জুবায়ের বিন আব্দুল কুদ্দুস সাহেব অত্যন্ত তথ্য নির্ভর ও শরীয়ত সম্মত ব্যাখ্যা দিয়ে এ বিষয়ে উপর আলোকপাত করেন। উক্ত বিষয়ের উপর বিভিন্ন বিখ্যাত মাদ্রাসা থেকে ফতোয়া নিয়ে তা দালিলিক হিসেবে পেশ করা হয়। আলোচনায় স্পষ্ট করা হয় চাঁদ দেখেই রোজা ও ঈদ পালন করা বৈধ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের খতিব ও আলেমগণ। অনুষ্ঠানের শেষে উম্মতকে ফেতনা থেকে বাঁচানোর লক্ষ্যে বিশেষ দোয়া করা হয়।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স