রামারপোল এ এম উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-০৩-২০২৬ ০৩:২৮:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৩-২০২৬ ০৩:২৮:২৩ অপরাহ্ন
এ এম উচ্চ বিদ্যালয়
মুলাদী, বরিশাল প্রতিনিধি:
রামারপোল এ এম উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ১৯ মার্চ ২০২৬ তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন, সমাজবিজ্ঞান অনুষদ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ আনসার উদ্দিন। সভাপতিত্ব করেন রামারপোল এ এম উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল বিন ফরিদ। বক্তৃতায় প্রফেসর ড. মোঃ আনসার উদ্দিন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিভিন্ন সুফল তুলে ধরেন এবং ফয়সাল বিন ফরিদ অ্যালামনাই কি এবং এর মাধ্যমে বিদ্যালয়, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা কি সুফল পেতে পারে তা তুলে ধরেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মোঃ মিরন হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোঃ তৌহিদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তোফাজ্জেলসহ জসিম, রাজিব, মেহেদী হাসান বাবু, তুষার, সুলাইমান, খাদিজা, মুক্তা প্রমুখ অ্যালামনাই।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিদ্যালয়, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি অ্যালামনাই সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স