নাউতারায় ৪ জন এমপির সংবর্ধনা ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-০৩-২০২৬ ১১:২৫:০২ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৪-০৩-২০২৬ ১১:২৫:০২ পূর্বাহ্ন
ডিমলা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধ)
ডিমলা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ২৩ মার্চ রোজ সোমবার ২০২৬ ইং নাউতারা আবিউন্নিসা হাইস্কুল মাঠে, ডিমলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট মামুনার রশিদ পাটোয়ারীর সভাপতিত্বে নীলফামারী জেলার চারজন নবনির্বাচিত এমপি মহোদয়গণের এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি নীলফামারী -১ ও জেলা আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ এমপি নীলফামারী -২ (নীলফামারী সদর)।
আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুল্লাহ সালাফি এমপি নীলফামারী - ৩ (জলঢাকা)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল মু্ন্তাকিম এমপি নীলফামারি -৪( সৈয়দপুর - কিশোরগঞ্জ)।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার ও রাজনীতিবিদ ফরিদুল ইসলাম আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার সন্মানিত নায়েবে আমীর ডক্টর খায়রুল আলম, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান সহ আরো অনেকে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে নাশিদ পরিবেশন করেন ইসলামিক সংগীত শিল্পী, বাংলাদেশের খ্যাতিবান শিল্প গোষ্ঠীদের মধ্যে হ্যাভেন টিউন এর আন্তর্জাতিক মানের নাশিদ শিল্পী গাজী আনাস রওশন ও তার দল, সারা জাগানো সংগীত শিল্পী এ্যাডভোকেট রোকনুজ্জামান ও তার দল।
ভয়েস কালচারাল সেন্ট্রার দিনাজপুর এর রেজওয়ানুল হক লেলিন ও তার দল ও আরো সংগীত ও অভিনয়ে ছিলেন নীলাঞ্চল শিল্প গোষ্ঠী নীলফামারী।
সংবর্ধনা শেষে এমপি মহোদয়গণ বলেন, আমরা স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে কাজ করতে চাই এবং জনগণ আমাদেরকে যে দায়িত্ব অর্পণ করেছেন এই দায়িত্ব পালন করার জন্য জনগণের নিকট দোয়া চাই।
উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাউতারা ইউনিয়ন শাখার আমীর মোজাম্মেল হক। উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মামুনার রশিদ পাটোয়ারী প্রধান অতিথি বিশেষ অতিথি, সকল আমন্ত্রিত অতিথি, সংগীত শিল্পী গোষ্ঠী ও সকল দর্শক- শ্রোতা বৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স