তিনি উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের রাজ গোলাবাড়ি গ্রামের বাসিন্দা।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মো. মোবারক আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-০৩-২০২৬ ০৯:১২:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৩-২০২৬ ০৯:১২:০৩ অপরাহ্ন
. মোবারক আলী
মোঃ জাকির খান টাঙ্গাইল
মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে উপজেলার উদ্যামপুর বর্ণী যুগীরগোপা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রেনের সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিশ্চিত করে।
পরিবারের সদস্যরা জানান, পারিবারিক কলহের কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় পুলিশ জানায়, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স