ঢাকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ১২:৪৪:০১ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ১২:৪৪:০১ অপরাহ্ন
​সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান



সকাল থেকেই সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকের পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকসহ এক গুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

বুধবার (২৫ মার্চ) আজও সকাল ৯টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।

পরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য জানান।

আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কর্মসূচি-

শুরুতেই জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন তিনি। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবরা অংশ নেন।

দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা এবং সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করবেন সরকার প্রধান। এরপর রেশম শিল্পের আধুনিকায়ন বিষয়ে এক বৈঠকে অংশ নেবেন তিনি।

এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ড নিয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এছাড়া সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায়ও প্রধানমন্ত্রীর অংশ নেয়ার কথা রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ