ঢাকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​পঞ্চগড়-১ আসনে ১০ লাখ টাকার হিসাব কোথায়, প্রশ্ন সারজিসের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ১২:৫৮:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ১২:৫৮:৩০ অপরাহ্ন
​পঞ্চগড়-১ আসনে ১০ লাখ টাকার হিসাব কোথায়, প্রশ্ন সারজিসের প্রশ্ন সারজিসের



ঈদে দরিদ্র মানুষের জন্য সরকারি তহবিল থেকে প্রত্যেক এমপি ১০ লাখ টাকা বরাদ্দ পেয়েছেন। পঞ্চগড়-১ আসনের ১০ লাখের হিসাব কোথায়? এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম।

আজ বুধবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ প্রশ্ন তোলেন এনসিপি নেতা। এসময় কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর প্রসঙ্গ টেনে আনেন।


পোস্টে সারজিস লেখেন, ঈদে দরিদ্র মানুষের জন্য সরকারি তহবিল থেকে প্রতি এমপি ১০ লাখ টাকা বরাদ্দ পেয়েছেন। হাসনাত আব্দুল্লাহ তার আসনের হিসাব দিয়েছেন। পঞ্চগড়-১ আসনের ১০ লাখের হিসাব কোথায়?

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি শাপলাকলি প্রতীকে ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট পেয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী নওশাদ জমির ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৬ হাজার ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ