উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-০৩-২০২৬ ০৩:১৭:১২ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০৩-২০২৬ ০৩:১৭:১২ অপরাহ্ন
রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির উপপ্রেস সচিব হয়েছেন তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন। আর অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য অফিসার এস এম রাহাত হাসনাতকে সহকারী প্রেস সচিবের দায়িত্ব দিয়েছে সরকার।
গতকাল মঙ্গলবার এক প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য অধিদপ্তরের এই কর্মকর্তাদের চাকরি রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্বে ফিরিয়ে আনা হয় তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা মো. সরওয়ার আলমকে; যাকে অন্তর্বর্তী সরকার এ দায়িত্ব দেওয়ার কিছুদিন পর বাদ দিয়েছিল।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সব কর্মকর্তাকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার, যা নিয়ে নির্বাচনের পর এক সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাষ্ট্রপ্রধান।
তিনি বলেছিলেন, প্রেস সেক্রেটারি, ডেপুটি প্রেস সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি-তিনজনকেই নিয়ে গেল। পুরো উইংটাই প্রত্যাহার করে নিয়ে গেল।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স