ঢাকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০৩:২৩:০২ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০৩:২৩:০২ অপরাহ্ন
দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল


নতুন অ্যাটর্নি জেনারেল হয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজ (বুধবার) এ তথ্য জানানো হয়।

১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ।

রুহুল কুদ্দুস কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য। এ ছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ব্যারিস্টার কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ