ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ , ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” পালিত হয়েছে।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০৩:৪৩:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০৩:৪৩:৩৫ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” পালিত হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ দিবসটি উপলক্ষে উল্লেখযোগ্য অনুষ্ঠানমালা :-পৌর শহরের সাধারণ পাঠাগার মাঠে অবস্থিত শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিসম্বলিত স্মৃতিফলকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি, ঠাকুরগাঁও প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ, একই সাথে শহিদ মোহাম্মদ আলী স্মৃতিস্তম্ভ, শহিদ নরেশ চৌহান স্মৃতিস্তম্ভ ও ঝাঠিভাঙ্গা বদ্ধভূমি স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করা হয়। সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সমাবেশ, জাতীয় সঙ্গীত পরিবেশন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানমালা উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার মো: বেলাল হোসেনসহ অন্যানরা।সেখানে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করা হয়। রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ০১৭৪০৮৬১০৮০

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ