ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় ছুরির আঘাতে স্ত্রীর  মৃত্যুর ঘটনায় স্বামী আটক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৪:০৪:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০৪:০৪:৩৪ অপরাহ্ন
নওগাঁয় ছুরির আঘাতে স্ত্রীর  মৃত্যুর ঘটনায় স্বামী আটক অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন
নওগাঁর মহাদেবপুর থেকে (ভ্রাম্যমান প্রতিনিধি) মোঃ আকতার হোসেন। নওগাঁর মহাদেবপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর ছুরির আঘাতে আহত স্ত্রী চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন ওরফে সাগর (৩০) কে ২৮ মার্চ শনিবার রাত ৯ টার দিকে উপজেলার বকাপুর এলাকা থেকে পুলিশ আটক করেছে। আটককৃত সাদ্দাম হোসেন উপজেলা সদর মধ্যবাজার এলাকার জান মোহাম্মদের ছেলে।  গত ১৬ মার্চ পারিবারিক বিরোধের জের ধরে সাদ্দাম হোসেন তার স্ত্রী আফসানা মিমিকে ছুরি দিয়ে আঘাত করে। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় আফসানা মিমিকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সে মারা যায়। সাদ্দাম হোসেন ও তার স্ত্রী আফসানা মিমি উপজেলা সদরের দুলালপাড়ার একটি ভাড়া বাসায় বসবাস করছিল।ঘটনার সত্যতা নিশ্চিত করে  মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, স্ত্রী আফসানা মিমিকে হত্যা ঘটনায় অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেনকে ২৮ মার্চ শনিবার রাত ৯ টার দিকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ